নতুন কারেন্ট_এফেয়ার্স MARCH 2018





১লা মার্চ'১৮ 

● ভারতীয় মহিলা ক্রিকেট দলের হরমনপ্রীত কাউর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP) পদে নিযুক্ত হলেন। 
● বিশ্বের বৃহত্তম সোলার পার্ক "শক্তি স্থল" উদ্বোধন হল কর্ণাটকের পভাগড়াতে।
● আন্তর্জাতিক স্পেস স্টেশনে (ISS) ১৬৮ দিন কাটানোর পর পৃথিবীতে এলেন তিন নভশ্চর।
● জামাকাপড়ের নিজস্ব সাইজ চার্ট তৈরি করতে চলেছে ভারত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (NIFT) এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক ২৫ হাজার মানুষের উপর যৌথভাবে একটি সমীক্ষা চালিয়ে তালিকাটি প্রস্তুত করবে, সময় লাগবে ৩ বছর।
● তিহার জেলে এবার কয়েদি-জীবনের স্বাদ নিতে পারবেন সাধারণ মানুষও। কিছু টাকার বিনিময়ে পাওয়া যাবে কয়েদি-বস্ত্র, খাবার সহ কয়েদবাসের অভিজ্ঞতা, জানাল জেল কর্তৃপক্ষ।
● সফলভাবে পরীক্ষিত হল অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল (ATGM) নাগ।
● দক্ষিণ কোরিয়া সরকার কর্মচারীদের সাপ্তাহিক কর্মসময় ১৬ঘন্টা হ্রাস করল, ৬৮ ঘন্টা থেকে ৫২ ঘন্টা করা হল সাপ্তাহিক শ্রমকাল।


২রা মার্চ'১৮

● এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা জিতলেন নভজোৎ কাউর।
● মারাঠি ভাষার প্রসারে উইকিপিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হল মহারাষ্ট্র সরকার।
● সবথেকে কমবয়সী বিলিয়নার হলেন নরওয়ের আলেক্সান্দ্রা অন্ড্রেসান(২১)।
● দালাই লামার ভারত-ভ্রমণের প্রেক্ষিতে চীনের চোখরাঙানি প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হল- দালাই লামা ধর্মীয় উদেশ্য ভারতে আসতে পারেন এবং এর মধ্যে কোনো রাজনীতি নেই। 
● শিক্ষাঙ্গনে আবার রক্তের দাগ। মিশিগান বিশ্ববিদ্যালয়ে জনৈক যুবকের গুলিতে নিহত ২ পড়ুয়া।
● জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এম.ফিল, পি.এইচ.ডি(হিন্দি)-র প্রবেশিকা পরীক্ষায় ৭৪৯ জনের মধ্যে মাত্র ৪ জন উত্তীর্ন হল


৩রা মার্চ'১৮

● ৩রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস। এই দিনটি লুপ্তপ্রায় বন্যপ্রাণীদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উদ্যেশ্যে পালিত হয়।
● ৩ রা মার্চ ভারতের ইতিহাসে আরেকটি কারণে উল্লেখযোগ্য। এইদিনেই জন্মেছিলেন ভারতীয় শিল্পের পথিকৃৎ জামসেদজি টাটা।
● দোহাতে আয়োজিত স্নুকার টিম ওয়ার্ল্ড কাপ জিতল পঙ্কজ আদবানির নেতৃত্বে ভারতীয় দল।
● আর্মেনিয়ার চতুর্থ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন আর্মেন সার্জসিয়ান।
● বিসিসিআই-এর জুনিয়র সিলেকশন চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন ভেঙ্কটেশ প্রসাদ।
● এন্টার্কটিকার ডেঞ্জার আইল্যান্ডে খোঁজ মিলল ১৫ লক্ষ পেঙ্গুইনের 'মেগা কলোনির'।
● দীর্ঘ ২৫ বছর পর ত্রিপুরার বাম জামানার অবসান ঘটতে চলেছে, নির্বাচনের পর এগিয়ে ভারতীয় জনতা দল।

৪ঠা মার্চ'১৮

● চতুর্থ বারের জন্য জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হতে চলেছেন অ্যাঞ্জেলা মার্কেল। 
● ISSF বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে রেকর্ড গড়ে সোনা জিতলেন মিরাটের শাহজার রিজভি। একই বিভাগে ব্রোঞ্জ জিতলেন জিতু রায়। মহিলাদের ১০মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ জিতলেন মেহুলি ঘোষ।
● আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে কমবয়সী অধিনায়ক হলেন আফগানিস্তানের রশিদ খান। 
● পাকিস্তানী আইনসভার উচ্চকক্ষে প্রথম হিন্দু দলিত সম্প্রদায়ের সদস্যা(সেনেটর) নির্বাচিত হলেন কৃষ্ণা কুমারী।
● সৌদি আরবের আল-আহসাতে এই প্রথম অনুষ্ঠিত হল শুধুমাত্র মেয়েদের জন্য ম্যারাথন।
● ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিলেন মানিক সরকার।
● স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবার অভিযোগে প্রতিবাদে সামিল হলেন আন্না হাজারে।
● প্রয়াত হলেন ব্রিটিশ দৌড়বিদ স্যার রজার ব্যানিস্টার (৮৮) যিনি প্রথম ৩ মিনিট ৫৯.৪ সেকেন্ডে এক মাইল দৌঁড়েছিলেন।



৫ই মার্চ'১৮ 

● ৯০ তম অ্যানুয়াল একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পেলেন যথাক্রমে গ্যারি ওল্ডম্যান এবং ফ্রান্সেস ম্যাকডোরমান্ড। সেরা ছবির সম্মান পেল The Shape of Water, সেরা পরিচালকের পুরষ্কার পেলেন গ্যুলেরমো ডেল তোরো।
● ISSF ওয়ার্ল্ড কাপে প্রথম দিনেই সোনা জিতলেন ১৬ বছরের ভারতীয় শ্যুটার মানু ভাকের।
● তাল মেমোরিয়াল র‍্যাপিড চেস খেতাব জিতলেন বিশ্বনাথন আনন্দ।
● আসামে আরো ৬ মাসের জন্য বাড়ানো হল AFSPA (আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৫৮)-এর মেয়াদ।
● চীনের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হল ভারতের সামরিক খাতে বরাদ্দের চারগুণ।
● দরিদ্র পরিবারে সন্তান জন্ম নিলে ১২,০০০ টাকা এবং কেউ মারা গেলে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ৫,০০০ টাকা আর্থিক অনুদান দেবে মধ্যপ্রদেশ সরকার।



৬ই মার্চ'১৮

● আজ ৬ই ফেব্রুয়ারি, বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেনটিনা তেরেসকোভার (সোভিয়েত ইউনিয়ন) জন্মদিন।
● সাম্প্রদায়িক হিংসার জেরে শ্রীলংকায় জাতীয় জরুরী অবস্থা জারি করা হল। 
● মেঘালয়ের নতুন মুখ্যমন্ত্রী হলেন ন্যাশনাল পিপলস পার্টির কোনরাড সাংমা।
● ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব কুমার দেব-এর নাম ঘোষণা করল বিজেপি।
● নাগাল্যান্ডের নতুন মুখ্যমন্ত্রী নিযুক্ত হলেন নেইফিউ রিও।
● UNICEF- এর তথ্য অনুসারে, বিগত ১০ বছরে ভারতে বাল্যবিবাহের পরিমান ১০% হ্রাস পেয়েছে। 
● জাপানি নৌসেনার প্রথম মহিলা কমান্ডার নিযুক্ত হল রয়োকো আজুমা। 
● ২০১৫ সালে ভূমিকম্প বিধ্বস্ত নেপালের ৫০ হাজার গৃহ নির্মাণ করবে ভার্টন।



৭ই মার্চ'১৮

● আজ ৭ই মার্চ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডের জন্মদিন। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি ২টি ক্রিকেট বিশ্বকাপ (ওয়েস্ট ইন্ডিজের পক্ষে) এবং একবার ফুটবল বিশ্বকাপ (এন্তিগুয়া ও বারমুডার পক্ষে) খেলেছেন।
● এক সারিতেই চাঁদ, মঙ্গল, বৃহষ্পতি এবং শনি- এই বিরল মহাজাগতিক দৃশ্যটি দেখা যাবে এই সপ্তাহে।
● ইতালির প্রথম কৃষ্ণাঙ্গ সেনেটর নির্বাচিত হলেন টনি লবি।
● যাত্রী পরিষেবার সেরা বিমান বন্দরের সন্মান পেল দিল্লি বিমানবন্দর।
● ৬৭ লক্ষ টাকায় নিলামে বিক্রি হল আপেক্ষিকতা সম্পর্কিত আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি।
● জরুরি অবস্থার জেরে শ্রীলঙ্কায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি নিষিদ্ধ করা হল।
● অভিনেতা থেকে নেতা রজনীকান্ত যোগ দিলেন ফেসবুক এবং ইন্সট্রাগ্রামে।
● প্রথম সারির ক্রিকেটারদের বেতন বাড়ালো বিসিসিআই। বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান প্রভৃতি 'এ প্লাস' ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ২ কোটি থেকে বাড়িয়ে ৭ কোটি করা হল



৮ই মার্চ'১৮ 

● আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ভারতীয় রেলের পক্ষ থেকে বিশেষ আয়োজন- সম্পূর্ণ মহিলা কর্মী দ্বারা চালিত হল 'ডেকান কুইন এক্সপ্রেস'।
● স্থাপত্য শিল্পের সর্বোচ্চ সম্মান প্রিটজকার (Pritzker) প্রাইজ পেতে চলেছেন ভারতীয় স্থপতি বি ভি ডোশী। 
● ফবোর্স-এর ধনীতম মহিলার তালিকায় প্রথম স্থানে রয়েছেন এলিস ওয়াল্টন।
● বুধবার ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন চুক্তি অনুসারে উভয় দেশের কারাবাস থেকে মুক্তি দেওয়া হবে মানসিক প্রতিবন্ধী, মহিলা এবং সত্তরোর্ধ বন্দীদের
● ৭০ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ভারত-সৌদি আরবের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে চলেছে ২২শে মার্চ।
● উপরে হলুদ, নিচে লাল এবং মাঝে সাদার মাঝখানে রাজ্যের প্রতীক চিহ্ন- কর্ণাটকের নিজস্ব পতাকার আনুষ্ঠানিক প্রকাশ হল, যদিও এব্যাপারে এখনো কেন্দ্রের সম্মতি মেলেনি।
● বার বাদ দাবি করা স্বত্বেও বাজেটে অন্ধ্র প্রদেশের জন্য বাড়তি বরাদ্দ করা হয়নি, সেইজন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন টিডিপি-র দুজন সাংসদ।




৯ই মার্চ'১৮ 

● ভারতের প্রথম সম্পুর্ন সৌরবিদ্যুৎ-চালিত কেন্দ্রশাসিত অঞ্চল হল দিউ।
● ইউরোপোলের (Europol) প্রথম মহিলা প্রধান হলেন বেলজিয়ামের ক্যাথেরিন ডি বোলে।
● মধ্যপ্রদেশের পর এবার রাজস্থান। ১২ বছর বা তার কমবয়সী মেয়েদের ধর্ষণ করলে শাস্তি হবে ফাঁসি, বিল পাস হল রাজস্থান বিধানসভায়।
● Uber-এর প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হলেন বিরাট কোহলি।
● ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিপ্লব দেব।
● অস্ট্রেলিয়ার একদল গবেষক পরিবেশবান্ধব রিচার্জেবল 'প্রোটোন' ব্যাটারি তৈরি করেছে বলে দাবি করলেন। উল্লেখ্য, এই ব্যাটারিতে লিথিয়ামের পরিবর্তে থাকবে জল ও কার্বন।
● টুইটারের চিফ টেকনিক্যাল অফিসার হলেন আইআইটি বোম্বের পরাগ আগরওয়াল।
● ডোনাল্ড ট্রাম্পের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে স্টিল এবং এলুমিনিয়াম রপ্তানিতে যথাক্রমে ২৫% এবং ১০% কর আরোপ করল।
● ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স-এ সিঙ্গেলস জিতলেন সেরেনা উইলিয়ামস।

১০ই মার্চ'১৮

● ১৯৫৯ সালের ১০ই মার্চ চীনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল তিব্বতীরা। তারা ভয় পেয়েছিল যে চীন তাদের ধর্মগুরু দালাই লামাকে অপহরণ, গ্রেপ্তার বা হত্যা করতে পারে।
● তিরন্দাজির এশিয়া কাপে সোনা জিতল ঝাড়খণ্ডের গোরা হো (১৭)।
● আর্থিক তছরূপের দায়ে পদত্যাগ করবেন মরিশাসের প্রথম মহিলা রাষ্ট্রপতি আমীনা গরীব-ফাকিম। 
● অ্যালঝাইমার্স রোগের জিনগত গবেষণার জন্য ব্রেন প্রাইজ পেলেন বার্ট দা স্ট্রুপার, মাইকেল গোডার্ট, ক্রিশ্চিয়ান হাস এবং জন হার্ডি। 
● অশোক গজপতি রাজুর পদত্যাগের পর অসামরিক বিমান পরিবহন দপ্তরের দায়িত্ব নিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু।
● তৃতীয় সন্তানের পিতা হলেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি, নাম রাখলেন সিরো।
● এয়ারটেল পেমেন্ট ব্যাংকের উপর ৫ কোটি টাকার জরিমানা ধার্য করল রিজার্ভ ব্যাংক।
● প্রথম সৌর অভিযান "পার্কার সোলার প্রোব"-এর মাধ্যমে নিজেদের নাম পাঠানোর জন্য সাধারণ মানুষকে আহ্বান জানালো নাসা



১১ই মার্চ'১৮ 

● দিল্লিতে শুরু হল 'ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স'-এর প্রথম সম্মেলন। পরিবেশের স্বার্থে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করার উদ্দেশ্যে এই সংগঠনের প্রধান উদ্যোক্তা ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি। সম্মেলনে উপস্থিত ছিলেন ৫২টি দেশের প্রতিনিধি(ছবিতে)
● চীনের বর্তমান রাষ্ট্রপতি জি জিনপিং যাতে সারাজীবন রাষ্ট্রপতি থাকেন সেই উদ্দেশ্যে চীনের সংবিধান সংশোধিত হল। উল্লেখ্য, ইতিমধ্যেই জিনপিং-এর মতাদর্শ চীনের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে।
● বিশ্বের দীর্ঘতম জাতীয় পতাকা উত্তোলন করল বলিভিয়া। পতাকাটি প্রায় ২০০ কিমি দীর্ঘ।
● ISSF শ্যুটিং ওয়ার্ল্ড কাপে সোনা জিতলেন ভারতের অখিল শেওরান।
● গত ৩ মাসে ৩২ কোটি ভোটার কার্ডের সঙ্গে আধার সংযোগ হয়েছে, জানাল নির্বাচন কমিশন।
● এই প্রথম কানাডার নোটে (কাগজ মুদ্রায়) স্থান পেতে চলেছে কোনো মহিলার ছবি। কৃষ্ণাঙ্গ সমাজসেবী ভিওলা ডেসমন্ড এই সন্মান পেতে চলেছেন।
● কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তৈরি হল সম্পূর্ণ পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন যার বাজারমূল্য হবে ২.৫০ টাকা।
● প্রয়াত হলেন শরবতী দেবী (১০৩) যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাখী পরিয়েছিলেন।


১২ই মার্চ'১৮

● ১৯৩০ সালের ১২ই মার্চ ঐতিহাসিক ডান্ডি অভিযান শুরু হয়েছিল।
● বেঙ্গালুরুতে তৈরি হবে বস্ত্র বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের প্রস্তাবে সম্মতি জানাল কেন্দ্র সরকার।
● ডেভিস কাপ উপলক্ষ্যে রোহন বোপান্নার সঙ্গে জুটি বাঁধলেন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ।
● বাংলাদেশী বিমান ভেঙে পড়ল নেপালে, নিহত ৪৯ জন।
● পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ১৮ই মার্চ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হবে হাফ ম্যারাথন।
● ভারত এবং ফ্রান্সের উদ্যোগে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র তৈরি হবে, ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যক্রন।
● ৬ মাসের মধ্যেই ২জি কেলেঙ্কারির সুরাহা করতে সিবিআই এবং ইডি-কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
● সরকারি তথ্য অনুসারে, গত ২টি অর্থবর্ষে খাদি শিল্পে ৭ লক্ষ কর্মী কাজ হারিয়েছেন অথচ বিক্রি বেড়েছে ৩৩ শতাংশ


১৩ই মার্চ'১৮ 

● ১৭৮১ সালের ১৩ই মার্চ ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্সেল ইউরেনাস গ্রহটি আবিষ্কার করেন। 
● ভারতের সর্বোচ্চ জাতীয় পতাকা উত্তোলন করা হল কর্ণাটকের বেলগাউমে। ৯৬০০ বর্গফুট পতাকাটির উচ্ছতাভ১১০ মিটারের থেকেও বেশি।
● যুক্তরাষ্ট্রীয় নেপালের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিদ্যা দেবী ভাণ্ডারী।
● ২০২০ সালের মধ্যেই ভারতের মাননীয় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর জন্য নিজস্ব বিমান থাকবে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার থেকে বিমানগুলি কেনা হবে।
● বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরেটি (দি লেসোথো লিজেন্ড) ২৬০ কোটি টাকার বিক্রি হল।
● মার্কিন তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ইন্টালিজেন্সি এজেন্সির (CIA) প্রথম মহিলা প্রধান নিযুক্ত হলেন জিনা হ্যাস্পেল।
● গত পাঁচ বছর ধরে বিশ্বের সর্বাধিক যুদ্ধাস্ত্র আমদানিকারী দেশ, জানাল সুইডেনের 'স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট' নামক একটি সংস্থা।


১৪ই মার্চ'১৮ 

● প্রয়াত হলেন বর্তমান বিশ্বের স্বনামধন্য পদার্থবিদ স্টিফেন হকিংস(৭৬)। উল্লেখ্য, আজকের দিনেই জন্মেছিলেন আরেক বিশ্ববন্দিত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন।
● একটি সরকারী সমীক্ষা অনুসারে, সরকার-অধিগৃহিত সংস্থাগুলির মধ্যে শোচনীয় অবস্থায় রয়েছে বিএসএনএল, এমটিএনএল এবং এয়ার ইন্ডিয়া।
● এই প্রথম জমির স্বত্বাধিকার পেতে চলেছে অরুণাচল প্রদেশের উপজাতিগুলি।
● ২০১৮ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে বিশ্বের সুখীতম দেশ ফিনল্যান্ড, ভারতের স্থান ১৩৩।
● পদত্যাগ করতে অস্বীকার করলেন মরিশাসের প্রথম মহিলা রাষ্ট্রপতি আমিনা গরিব-ফকিম।
● লন্ডনের পর এবার দিল্লীতেও ম্যাডাম তুসোর মোমের মিউজিয়ামে স্থান পেতে চলেছে বলিউড অভিনেতা শাহরুখ খানের মোমের মূর্তি।
● Ookla-র সমীক্ষা অনুসারে, ভারতের মধ্যে চেন্নাইয়ে ব্রডব্যান্ড পরিষেবার গতি সবথেকে বেশি (৩২.৬৭ মেগাবাইট প্রতি সেকেন্ড) যা ভারতের গড় ব্রডব্যান্ড স্পিডের থেকে ৫৭.৭ শতাংশ বেশি


১৫ই মার্চ'১৮

● আজ ১৫ই মার্চ, বিশ্ব ক্রেতা অধিকার দিবস হিসেবে পালিত হয়।
● বিশেষ আর্থিক সহায়তা হিসেবে অন্ধ্র প্রদেশ সরকারকে ১২,৪০০ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্র।
● শহরাঞ্চলের রাস্তায় যাত্রীবাহী গাড়ির গতি ৭০কিমি/ ঘন্টা, মালবাহী গাড়ির গতি ৬০কিমি/ ঘন্টা এবং মোটরবাইকের গতি সর্বোচ্চ ৫০ কিমি/ ঘন্টা নির্দিষ্ট করল কেন্দ্র।
● বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুসারে, ভারতের জিএসটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কর।
● ওড়িশার সব দোকানে ওড়িশা ভাষার বোর্ড রাখা বাধ্যতামূলক করা হল।
● বার্সেলোনার প্রবাদপ্রতিম ফুটবল তারকা লিওনেল মেসি ক্যারিয়ারের ৬০১ তম গোলটি করলেন মাত্র ১২৮ সেকেন্ডে।
● বিদ্যুতের ঘাটতি মেটাতে দিল্লির বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলি বায়ুশক্তির মাধ্যমে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করার পরিকল্পনা করেছে।
● মধ্য প্রদেশ, রাজস্থানের পর এবার হরিয়ানাতেও ১২ বছর বা তার কমবয়সী নাবালিকা ধর্ষণের শাস্তি হিসেবে ফাঁসি দেওয়ার পক্ষে বিল পাস হল।




১৬ই মার্চ'১৮

● কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি চাকুরিতে যোগদান করতে হলে ৫ বছরের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হবে বলে সুপারিশ করল পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন ডিফেন্স।
● প্রকাশ জাভদেকর, ধর্মেন্ড প্রধান, রবি শংকর প্রসাদ সহ ৭ জন কেন্দ্রীয় মন্ত্রী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভা নির্বাচনে জয়লাভ করলেন। 
● ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক টুর্নামেন্টে পাপুয়া নিউ গিনিকে হারিয়ে একদিবসীয় আন্তর্জাতিক (ODI) খেলার মর্যাদা পেল নেপাল। 
● গুগল ম্যাপে নতুন সংযোজন- এবার থেকে হুইলচেয়ারে যাতায়াত করার রাস্তাও দেখা যাবে।
● বিচারপতিদের শূন্যপদ পূরণের দাবিতে আইনজীবীদের কর্মবিরতি, কলকাতা হাইকোর্টে বিচারকার্য স্থগিত।
● আবহবিদদের মতে, ০.৫ ডিগ্রি সেন্টিগ্রেড অতিরিক্ত বিশ্ব-উষ্ণায়নের জেরে ৫০ লক্ষ মানুষ গৃহহীন হবে।
● সামাজিক শৃঙ্খলা রক্ষায় চীনের নতুন বিধান- 'সোশ্যাল ক্রেডিট সিস্টেমে' যেসব নাগরিকদের স্কোর কম থাকবে তারা সরকারী পরিবহন ব্যবস্থার সুবিধা নিতে পারবে না।
● সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবেই বলা হল যে ২০০০ টাকার নোট বাতিল করার কোনো পরিকল্পনা নেই।



১৭ই মার্চ'১৮ #বাংলা_কারেন্ট_এফেয়ার্স
● আজ ১৭ই মার্চ, ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা মহাকাশযাত্রী কল্পনা চাওলার (১৯৬২- ২০০৩) জন্মদিন।
● আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজন করতে পারবে ইরাক, ফিফা কর্তৃক আরোপিত ৩০ বছরের নিষেধাজ্ঞার অবসান ঘটল।
● ভারতের জাতীয় সঙ্গীত থেকে 'সিন্ধ' শব্দটি বাদ দিয়ে 'উত্তর-পূর্ব' শব্দটি যোগ করার প্রস্তাব জানালেন রাজ্যসভার সাংসদ রিপুন বোরা। উল্লেখ্য, ,'জনগণমন' গানটিতে উল্লেখিত 'সিন্ধু' প্রদেশ বর্তমানে পাকিস্তানের অন্তর্গত।
● তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, কেরালা এবং পুদুচেরি- সবকটি রাজ্যকে একত্রে 'দ্রাবিড়নাড়ু' ভাবার আর্জি জানালেন ডিএমকে প্রধান স্ট্যালিন।
● চীনের আপত্তি স্বত্বেও তাইওয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক যোগাযোগ শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ১৯৭৯ সালেই তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শেষ করেছিল আমেরিকা।
● ২০১৯ সালের ফিফা অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ আয়োজিত হবে পোল্যান্ডে।
● ২০১৯ সালেই মঙ্গল অভিযান করবে রাশিয়া, জানালেন রাষ্ট্রপতি পুতিন। উল্লেখ্য, রাশিয়ার মহাকাশ গবেষনা সংস্থার নাম "রোশকসমস"।
● ইভিএম-এর পরিবর্তে সমস্ত নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার করার প্রস্তাব দিল ভারতের জাতীয় কংগ্রেস। তাদের বক্তব্য, মেশিনের সাহায্যে ভোটে কারচুপির সুযোগ থেকেই যায়।




Comments

Popular posts from this blog

কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ